গুলশান-শোলাকিয়ায় হামলার সম্ভাব্য তদন্তকারী ভারতীয় ফোর্সের ইতিবৃত্ত

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৬, ০০:৩৩আপডেট : ০৮ জুলাই ২০১৬, ০২:৫১

এনএসজি সদস্য। ফাইল ছবি এক সপ্তাহের মাথায় দুটি সন্ত্রাসী হামলার কবলে পড়লো বাংলাদেশ। গত ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে আইএস জঙ্গিদের তাণ্ডবে প্রাণ হারান ২২ জন। এরপর মাত্র এ সপ্তাহের মাথায় ৭ তারিখ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ত্রাসী হামলা চালানো হয় দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়া ময়দানের পাশে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক নারী প্রাণ হারান।  দুই ঘটনা তদন্তে ৮ জুলাই বাংলাদেশে আসছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সন্ত্রাসবিরোধী ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। সংস্থাটির চার সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল শুক্রবারই বাংলাদেশে আসছে। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানায়।
এই এনএসজি হচ্ছে মূলত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশটির একটি স্পেশাল ফোর্সেস ইউনিট। ১৯৮৪ সালে হত্যকাণ্ডের শিকার হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ওই বছরই যাত্রা শুরু করে বিশেষায়িত এই বাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষায় সচেষ্ট এ বাহিনী। দেশটির ভিআইপিদেরও নিরাপত্তা প্রদান করে এনএসজি’র কমান্ডোরা। তাদের লক্ষ্য হচ্ছে সর্বোত্তম সুরক্ষা।
কালো রঙ-এর পোশাকের কারণে সংবাদমাধ্যমে অনেক সময় এনএসজি ফোর্সকে ‘ব্ল্যাক ক্যাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়। বিশেষায়িত সন্ত্রাসবিরোধী বাহিনী হিসেবে তাদের সাধারণত শুধু বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গুলশান ও শোলাকিয়ার হামলা তদন্তে এনএসজির একটি দলকে বাংলাদেশে পাঠাতে সম্মত হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের পক্ষ থেকে এনএসজির তদন্তে সম্পৃক্ত হওয়ার অনুরোধ বিবেচনায় নেওয়ার পর ভারত তাদের ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ঘটনার প্রাথমিক তদন্তের কাজেই বাংলাদেশে আসছেন তারা। এর আগেও তারা বন্ধুপ্রতিম দেশগুলোতে গেছেন ঘটনা তদন্ত করতে।

গুলশানে সংঘটিত হামলার স্পট খতিয়ে দেখবেন এ বিশেষজ্ঞরা। ওই সময় বাংলাদেশের কমান্ডো গার্ডরাও তাদের সঙ্গে থাকবেন। পরে তারা শোলাকিয়ায় গিয়ে সেখানকার ঘটনার তদন্ত করবেন। ঘটনার ‘বিশ্লেষণ ও পর্যালোচনা’ করতে সামনে বেশ কিছুদিন ঢাকায় থাকবেন তারা।

উল্লেখ্য,  গত শুক্রবার (১ জুলাই) গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলায় ৬ জঙ্গিসহ  ২৮ জন নিহত হয়েছেন বলে আইএসপিআর জানায়। এর মধ্যে হোলি আর্টিজান রেস্টুরেন্টে থান্ডারবোল্ট অভিযানকালে নিহত হয়েছে ৬ জঙ্গি। জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।  এছাড়া, নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। 

এদিকে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলা হয়। সবশেষ খবর অনুযায়ী এতে দুই পুলিশ সদস্য, একজন নারী এবং একজন হামলাকারী নিহত হন। আহত হন কমপক্ষে ১২ জন।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

/এমপি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি