কাশ্মিরে পুলিশি বাধায় মসজিদ অভিমুখী মিছিল পণ্ড

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৯:২৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২০:০০

কাশ্মিরে পুলিশি বাধার প্রতীকী ছবি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদ অভিমুখী মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে এ মিছিলটি পণ্ড করা হয়। এ নিয়ে টানা ১৮তম বার মিছিল পণ্ড করা হলো।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় নিষেধাজ্ঞা আরোপ করে এ মিছিল পণ্ড করা হয়। মিছিলটির ডাক দিয়েছিলেন কাশ্মিরের চলমান প্রতিবাদের সংগঠক সৈয়দ আলি গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিক। ইউম-ই-ইস্তাকলাল পালনের অংশ হিসেবে শ্রীনগর জামে মসজিদ অভিমুখী মিছিলের ডাক দেওয়া হয়।

খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ শ্রীনগর ও অন্যান্য শহর থেকে যাতে মিছিল নিয়ে মানুষ আসতে না পারে সেজন্য কারফিউসহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে। শুক্রবার জুমার নামাজের সময় শ্রীনগর জামে মসজিদটিও পুলিশ ঘিরে রাখে। মিছিল নিয়ে অগ্রসর হওয়া কয়েকটি গ্রুপকে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ যুবক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নওয়াহাট্টার কাউকেই মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৮ জুলাই বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকেই শ্রীনগরের জামে মসজিদে জুমার নামাজ আদায় করা যাচ্ছে না।

বৃহস্পতিবার থেকেই মিছিলের আয়োজকদের একজন মিরওয়াইজকে গৃহবন্দি করে রাখা হয়।

শ্রীনগরভিত্তিক বার্তা সংস্থা সিএনএস জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীনগরের অন্তত সাতটি এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম