রাহুল গান্ধীর গাড়িতে হামলায় বিজেপি নেতা গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৭, ১৮:০৪আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:২২

ভারতের কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগে গুজরাত পুলিশ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এক নেতাকে গ্রেফতার করেছে। শনিবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

রাহুল গান্ধীর গাড়িতে হামলায় বিজেপি নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত জয়েশ দর্জি বিজেপির যুবদলের বানাসকণ্ঠ জেলার সাধারণ সম্পাদক। শুক্রবার রাহুল গান্ধীর ব্যক্তিগত এসইউভি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়ির সামনের আসনে বসা ছিলেন রাহুল। গাড়ির জানালার কাঁচে পাথর ছুড়ে মারলে এক দেহরক্ষী আহত হন। তবে রাহুল কোনও আঘাত পাননি।

বানাসকণ্ঠ জেলা পুলিশ সুপার নীরাজ বাদগুজার জানান, হামলায় প্রধান অভিযুক্ত জয়েশ দর্জিকে গ্রেফতার করা হয়েছে।

রাহুলের গাড়িতে হামলার নিন্দা করেছে ভারতের সবগুলো রাজনৈতিক দল।  গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তদন্তের জন্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর (এডিজিপি) মোহন ঝাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। রাহুলের গাড়িতে হামলার ঘটনায় বন্যা কবলিত গুজরাতের উত্তরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা প্রকাশ পায়। সূত্র: দ্য হিন্দু।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম