রুপের প্রতি মোদির পক্ষপাতে মাস্টারকার্ডের অভিযোগ

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৬:২৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:২৯
image

রুপে (RuPay) নামের স্থানীয় পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার-প্রচারণায় আপত্তি জানিয়েছে মাস্টারকার্ড। প্রতিষ্ঠানটি অভিযোগ, একটি সেবার পক্ষে এভাবে মোদির প্রচার-প্রচারণা চালানো এবং সেই প্রচারণায় জাতীয়তাকে ব্যবহার করার কারণে ভারতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাস্টারকার্ডের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক স্বার্থ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মাস্টারকার্ড গত ২১ জুন লিখিত অভিযোগ জমা দিয়েছে ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিটিভকে’ (ইউএসটিআর)। রুপের প্রতি মোদির পক্ষপাতে মাস্টারকার্ডের অভিযোগ

রুপে ভারতের দেশি পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ক। দেশটিতে ব্যবহৃত ব্যবহৃত ৫০ কোটি ডেবিট ও ক্রেডিট কার্ড এখন রুপে নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আর পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্ক ব্যবহারের বিষয়ে মোদি প্রচারণা চালাতে গিয়ে বলেছেন, এই নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ লেনদেন করলে দেশের অর্থ দেশেই থাকবে। আর এতে দেশে স্কুল, কলেজ, হাসপাতাল বানানোর জন্য অর্থ পাওয়া যাবে। মাস্টারকার্ড মনে করে, এমন ‘অপযুক্তি’ ব্যবহার করে রুপের পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী প্রচারণা চালানোয় তারা চাপে পড়ে যাচ্ছে এবং মোদির এমন সংরক্ষণশীল পদক্ষেপ মুক্ত বাণিজ্যের শর্তের বিপরীত।

২১ জুন ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিটিভকে’ (ইউএসটিআর) লেখা চিঠিতে মাস্টারকার্ডের ‘গ্লোবাল পাবলিক পলিসির’ ভাইস প্রেসিডেন্ট সারাহ ইংলিশ উল্লেখ করেছেন, ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের প্রসারের ক্ষেত্রে মোদির ভূমিকা ‘প্রশংসনীয়।’ কিন্তু তিনি এমন কিছু সংরক্ষণশীল নীতি বাস্তবায়ন করছেন যা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাধাগ্রস্ত করছে।

মাস্টারকার্ডের দাবি, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে একই কথা বারবার আসা এবং সরকারিভাবে রুপের প্রচার-প্রচারণায় মার্কিন প্রতিষ্ঠানগুলোর বাজার ঢুকতে সমস্যা হচ্ছে। রুপের প্রতি ভারতীয় সরকারের যে পক্ষপাতমূলক অবস্থান রয়েছে এবং অর্থ দেশেই থাকবে বলে যে অপযুক্তি দেওয়া হচ্ছে তা বন্ধ হওয়া দরকার।’

এ বিষয়ে কথা বলার জন্য ভিসা, মাস্টারকার্ড, সারাহ ইংলিশ ও ইউএসটিআর কেউই রয়টার্সের কাছে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। মাস্টারকার্ড শুধু বলেছে, তারা ‘ভারতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।’

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম