গুজরাটে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ শিক্ষার্থী নিহত

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৯, ২০:২২আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৩০

ভারতের গুজরাটের সুরাত শহরের একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতদের বয়স ১৪ থেকে ১৭ এবং তারা নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।

গুজরাটে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ শিক্ষার্থী নিহত

ইন্ডিয়া টুডে জানায়, সুরাতের সারতানা এলাকার একটি বাণিজ্যিক ভবনে কোচিং সেন্টারটি অবস্থিত। অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহত শিশুদের পরিবারকে তিনি ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় এক সাংবাদিকের পোস্ট করা অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, দোতালার জানালা থেকে শিক্ষার্থীরা লাফিয়ে পড়ছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীরা কোচিং সেন্টারে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অনেক শিক্ষার্থী লাফিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়ে থাকতে পারে।

কর্মকর্তারা জানান, বহুতল বাণিজ্যিক ভবন তাকশিলা কমপ্লেক্সের উপরের দুটি তলায় আগুনের সূত্রপাত্র হয়। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যেতে দেখা গেছে। উদ্ধার অভিযানে স্থানীয়রা সহযোগিতা করছেন।

এক দমকল কর্মকর্তা জানান, তৃতীয় ও চতুর্থ তলার শিক্ষার্থীরা ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে লাফিয়ে নিচে পড়ে। অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম