মোদির শপথে যাবেন মমতা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৯, ২০:১৩আপডেট : ২৮ মে ২০১৯, ২০:১৪

লোকসভা নির্বাচনের প্রচারণার সময় বারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথার যুদ্ধে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুদ্ধ ভারতের ইতিহাসে রাজনৈতিক শালীনতা ছাড়িয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে যুদ্ধের দামামা আপাতত স্থগিত রেখে বিপুল ব্যবধানে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত হবেন মমতা।

মোদির শপথে যাবেন মমতা

মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মমতা বলেন, ‘ওরা আজ চিঠি পাঠিয়েছে। আমি অন্য কয়েক জন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। এটা যেহেতু একটি সাংবিধানিক অনুষ্ঠান তাই আমার ঠিক করেছি যে যাওয়া উচিত।

মমতা আরও বলেন, ‘শেষ মুহূর্তে জানতে পেরেছি। মাঝে শুধু কালকের দিনটাই রয়েছে। পরশু সন্ধ্যায় শপথ গ্রহণ। ফলে যেতে হলে কালই যেতে হবে। আমরা চেষ্টা করছি শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার।’

বিশ্লেষকদের মতে, মমতা যে অবস্থান নিয়েছেন তা খুবই ইতিবাচক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন সমন্বয়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলেন। তেমনই মমতাও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত করার পক্ষে। রাজনৈতিক বিরোধিতা যাতে সেই সমন্বয়ের পথে বাধা না হয় সে কথা দু’জনেই বলেন। মমতার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে বিজেপি-ও।

এদিকে, মঙ্গলবারই তৃণমূল কংগ্রেসের ২ বিধায়ক ও অর্ধশতাধিক পৌর কাউন্সিলর দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন। নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির কাছে আসন হারানোর পর মমতার জন্য এটাকে বড় ধরনের ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।সূত্র: দ্য ওয়াল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের