সাহস থাকলে ইশতেহারে ৩৭০ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দিন: বিরোধীদের মোদির চ্যালেঞ্জ

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ২২:১২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:১৪

কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলে কংগ্রেস ও এনসিপির সমালোচনার ঘটনায় পাল্টা আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, সাহস থাকলে নির্বাচনি ইশতেহারে ৩৭০ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

সাহস থাকলে ইশতেহারে ৩৭০ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দিন: বিরোধীদের মোদির চ্যালেঞ্জ

রবিবার ২১ অক্টোবর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রথম সমাবেশে ভাষণ দেন মোদি। ভাষণে তিনি বলেন, জম্মু ও কাশ্মির শুধু ভূখণ্ড নয়, ভারতের মুকুট। মোদি জনগণকে আশ্বস্ত করেন, পরিস্থিতি স্বাভাবিক হতে চার মাসের বেশি সময় লাগবে না। অথচ এই পরিস্থিতি ৪০ বছরের বেশি সময় ধরে বিরাজ করছে।

মোদি অভিযোগ করেন, বিরোধিরা ৩৭০ ধারা নিয়ে রাজনীতি করছে এবং প্রতিবেশী দেশের মতো একইভাবে কথা বলছে। ৩৭০ ধারা বাতিলের মতো সিদ্ধান্তকে নিয়ে কংগ্রেস ও এনসিপির রাজনীতিকরণ অপ্রত্যাশিত ও দুঃখজনক। জম্মু-কাশ্মির নিয়ে তারা যে বক্তব্য দিয়েছে তাদের দলের নেতারাই মানেন না।

নরেন্দ্র মোদি আরও বলেন, আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে রাজ্য ও ভবিষ্যত নির্বাচনের ইশতেহারে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দেন। যে ধারা বাতিল করেছে মোদির সরকার। পারলে ৫ আগস্টের সিদ্ধান্ত বাতিলের কর্মসূচি দিন।

বিরোধীদের উদ্দেশে মোদি বলেন, কুমিরের কান্না বন্ধ করুন।

উল্লেখ্য, ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ঘটনার আগেরদিন থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম