কাশ্মির সীমান্তে গোলাগুলি, ২ পাকিস্তানি ও ১ ভারতীয় সেনা নিহত

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:০৬

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা জানান, এই গোলাগুলিতে দুই পাকিস্তানি ও একজন ভারতীয় সেনা নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা  অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

কাশ্মির সীমান্তে গোলাগুলি, ২ পাকিস্তানি ও ১ ভারতীয় সেনা নিহত

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার দেওয়া এলাকায় তাদের সেনাদের ওপর আক্রমণ হয়। এতে দুই সেনার মৃত্যু হয়। তারা পাল্টা গুলি ছুড়ে। হাজিপির এলাকায়ও দুই দেশের সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে।

এই গুলিবর্ষণকে বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রামপুর এলাকায় তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। পরে তারা পাল্টা গুলি ছোড়ে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি দুই সেনা নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। এলাকাটির শান্তি বিনষ্টের জন্য তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে আগস্ট থেকেই উত্তেজনা বিরাজ করছে। ৫ আগস্ট ভারত কাশ্মিরের বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন বাতিল করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। দুই পারমাণবিক শক্তি ভারত ও পাকিস্তান কাশ্মির নিয়ে ইতোমধ্যে দুটি যুদ্ধে জড়িয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে কাশ্মিরে এক হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হলে উভয় দেশ প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের