তালেবান স্টাইলে ভারত চলতে পারে না: দীপিকার সমর্থনে শিবসেনা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ১৬:২২আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:২৪

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানোর পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমর্থন দিয়েছে একসময় দলটির জোট মিত্র শিবসেনা। দীপিকার অভিনীত চলচ্চিত্র ‘ছপাক’ বয়কটের বিরোধিতা করে রবিবার (১১ জানুয়ারি) শিবসেনার আইনপ্রণেতা সঞ্জয় রাউত বলেন, ভারত তালেবান স্টাইলে চলতে পারে না। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এখবর জানিয়েছে।

তালেবান স্টাইলে ভারত চলতে পারে না: দীপিকার সমর্থনে শিবসেনা

৫ জানুয়ারি জেএনইউতে হামলার প্রতিবাদে বলিউডের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সশরীরে ঐশীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন দীপিকা। বলিউড অভিনেত্রী এই মুহূর্তে তার নতুন ছবি ‘ছপাক’-এর প্রচারে ব্যস্ত। সংহতি প্রকাশের পর তাকে আক্রমণ করা শুরু করেন বিজেপি নেতারা। বিজেপি নেতা তজিন্দর বাগ্গা দীপিকার ছবি বয়কট করার দাবি জানান। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্রও তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

এমন বাস্তবতায় রবিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে রাজ্যসভার সদস্য ও শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘অভিনেত্রী ও তার সিনেমা বয়কটের দাবি তোলা ভুল। দেশ তালেবান স্টাইলে চলতে পারে না।’

গত শুক্রবার প্রেক্ষাগৃহে গুলোতে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ চলচ্চিত্র মুক্তি পায়। এর একদিন আগে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ওই সিনেমা ভ্যাটমুক্ত ঘোষণা দেয় সরকার। পরে রাজস্থানেও করমুক্ত করে সেখানকার রাজ্য সরকার।  

উল্লেখ্য, ৫ জানুয়ারি সন্ধ্যায় জেএনইউতে প্রবেশ করে হামলা চালিয়েছে একদল মুখোশধারী। লাঠি ও পাথর হাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ত্রাসের সঞ্চার করে তারা। হামলায় অন্তত ৩৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৯ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। সংবাদমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিই এই হামলা চালিয়েছে। তবে পুলিশ ও প্রশাসন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে অভিযুক্ত করেছে।

/এইচকে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের