লাদাখে সেনা কমান্ডারের মৃত্যুর কথা জানিয়েছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০২০, ১৯:৪৪আপডেট : ২২ জুন ২০২০, ২০:২৪

লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের প্রায় এক সপ্তাহ পর সামরিক কমান্ডার নিহতের কথা প্রকাশ্যে এনেছে চীন। সংঘাতে সৃষ্ট উত্তেজনা কমাতে সামরিক স্তরে আলোচনা করছে ভারত-চীন। এরই ধারাবাহিকতায় সোমবার অনুষ্ঠিত বৈঠকে চীনা সেনা কর্মকর্তার মৃত্যুর কথা জানিয়েছে বেইজিং। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

লাদাখে সেনা কমান্ডারের মৃত্যুর কথা জানিয়েছে চীন: এনডিটিভি

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে সোমবার ১৪ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও সাউথ জিনজিয়াং মিলিটারি ডিসট্রিক্ট-এর প্রধান মেজর জেনারেল লিউ লিন-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় সামরিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সোমবার আলোচনার সময়ে তাদের সপক্ষে যুক্তি দিতে গিয়েই সেনা কমান্ডারের মৃত্যুর কথা স্বীকার করেছে বেইজিং। তবে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে খবরে আরও বলা হয়েছে, লাদাখে স্থিতাবস্থা ও শান্তি বজায় রাখার জন্য সামরিক স্তরের আলোচনায় নয়া দিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গালওয়ান উপত্যকায় ঐতিহাসিকভাবে অধিকার রয়েছে ভারতের। তা বরাবরই ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল। এ ব্যাপারে কোনও আপস করা হবে না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম