করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২০, ১৮:১৯আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৮:২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে টুইটারে একটি বার্তায় করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক সভাপতি। এই প্রথম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রাজধানী দিল্লিকে করোনামুক্ত করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন অমিত শাহ।  কয়েক দিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। রবিবার দুপুরে তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।  আপাতত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিসিন সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

করোনা পজিটিভ রিপোর্টের কথা জানিয়ে রবিবার টুইটারে অমিত শাহ লিখেছেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা গেছে আমি করোনা পজিটিভ।

অমিত শাহ আরও লিখেছেন, শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি।

গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকা এবং প্রয়োজনে পরীক্ষার পরামর্শ দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় রাজধানীর করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে দিল্লির স্বাস্থ্য কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন অমিত শাহ। একাধিক হাসপাতালের পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে গিয়েছেন। ফলে অনেক মানুষ তার সংস্পর্শে এসেছেন বলে মনে করা হচ্ছে। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরুর অনুষ্ঠানে তার যাওয়ার কথা রয়েছে। 

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান