ড্রাগন ফলের নাম বদলালো ভারতের রাজ্য

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২১, ২৩:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২৩:২৭

চীনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ড্রাগন ফলের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ফলটির নাম বদল করে এখন থেকে পদ্ম ফুলের সংস্কৃত নাম ‘কমলাম’ বলে ডাকা হবে। ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ফুল পদ্ম। এটি দেশটির জাতীয় ফুল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যাকটাস জাতীয় গাছের ফল ড্রাগন। এর খাদ্যগুণে অতুলনীয় এই ফলের চাহিদা ক্রমেই বাড়ছে। চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে দীর্ঘদিন ধরে ড্রাগন ফলের বাজার থাকলেও সম্প্রতি ভারতেও এই ফল জনপ্রিয় হয়ে উঠছে। গুজরাটের কিছু এলাকাতেও চাষাবাদ হচ্ছে ফলটি।

মঙ্গলবার এক ঘোষণায় গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ‘ফলের নাম ড্রাগন হওয়াটা ঠিক নয়,  এই নাম শুনলেই চীনের কথা প্রথমে মনে আসে। তাই আমরা এই ফলের নাম কমলাম রাখছি।’

চীনা সংশ্লিষ্টতার কথা বলে গুজরাট সরকার ড্রাগন ফলের নাম বদলালেও এটি মূলত মধ্য আমেরিকার স্থানীয় ফল। কেবল নামের কারণেই অনেক ভারতীয়ই একে চীনের ফল বলে মনে করে থাকেন।

আর সেই অজুহাতে ড্রাগন ফলের নাম বদলানোয় গুজরাট সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক বিদ্রুপ। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতীয় ভূখন্ডে চীনের অনুপ্রবেশের চেষ্টার সত্যিকারের অভিনব জবাব কি হতে পারে সামরিক ইতিাসবেত্তারা তা জেনে নিন- এর জবাব হল সরকারিভাবে ফলের নাম বদলে দেওয়া।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম