দিল্লি সীমান্তে কৃষকদের তাঁবুতে হামলা, পুলিশ আহত

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:১১
image

কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের তাঁবুতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘুতে কৃষকদের তাঁবুতে পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালায় প্রায় দুইশ মানুষের একটি গ্রুপ। এই হামলার সময়ে তলোয়ারের আঘাত পেয়েছেন এক পুলিশ সদস্য। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভকারী কৃষকেরা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভরত কৃষকেরা ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র‍্যালির আয়োজন করে। হাজার হাজার কৃষক দিল্লি অভিমুখে র‍্যালি নিয়ে রওনা দিলে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতের জন্য কৃষকদের দায়ী করে তাদের দিল্লি সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে অনড় রয়েছেন কৃষকেরা।

সিঙ্ঘু সীমান্তে দুপুর বেলা হঠাৎ করে কৃষকদের অবস্থানের মধ্যে কয়েক মানুষের কিভাবে ঢুকে পড়লো তা এখনও স্পষ্ট নয়। যদিও কৃষকদের অবস্থানের চারপাশেই কড়া পুলিশ প্রহরা রাখা হয়েছে। ঢুকে পড়া মানুষেরা কৃষকদের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে তাদের সরে যাওয়ার দাবি জানায়। পরে উভয় পক্ষ পরস্পরের দিকে পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ করে। পাল্টাপাল্টি হামলার সময়ে পুলিশ সদস্যদের দূরে অবস্থান করতে দেখা গেছে।

সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের সময় কৃষক বিক্ষোভের অন্য দুই কেন্দ্র তিকরি এবং উত্তর প্রদেশে গাজিপুর সীমান্তেও তীব্র উত্তেজনা দেখা গেছে। এই দুটি স্থানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিঙ্ঘু সীমান্তে কৃষকদের ওপর হামলার কিছুক্ষণ পর তিকরিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম