পশ্চিমবঙ্গে লোকসমাগম নেই অমিত শাহের সমাবেশে!

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২১, ০৯:৪০আপডেট : ১৭ মার্চ ২০২১, ০৯:৪০

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা অমিত শাহের সভায় লোক হয়নি। যা নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে রাতভর বৈঠক করেছেন শাহ। কিন্তু এমন যে হতে পারে, মাসকয়েক আগেও তা ভাবা যায়নি। যে ঝাড়গ্রাম লোকসভা ভোটে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, সেই ঝাড়গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তেমন লোকই হলো না। সার্কাস ময়দানের অবস্থা দেখে সভা বাতিল করতে হলো। যদিও বিজেপির বক্তব্য, হেলিকপ্টার খারাপ হওয়ার জন্যই সেখানে যেতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সভাতেও লোক হয়নি। শেষ মুহূর্তে সভা বাতিল করতে হয়েছিল। ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী এবং সাবেক জেলা সভাপতি সুখময় শতপথি জানিয়েছিলেন, পরিবর্তন যাত্রা চলছিল বলে মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলেন। সে কারণে ময়দানে লোক বেশি হয়নি। কিন্তু সোমবারের ঘটনার কী ব্যাখ্যা দেবেন তিনি?

সুখময়ের বক্তব্য, এদিন যথেষ্ট লোক এসেছিলেন। শাহ নামলেই মাঠ ভরে যেতো। কিন্তু হেলিকপ্টারের গণ্ডগোলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেননি। বাস্তবে কিন্তু সে দৃশ্য দেখা যায়নি। শাহ না গেলেও তার ভার্চুয়াল বক্তৃতা শোনানো হয়েছে সভায়। সেখানেও শয়ে শয়ে ফাঁকা চেয়ার পড়ে থাকতে দেখা গেছে।

সোমবারই বাঁকুড়ায় সভা ছিল শাহের। সেখানে তিনি পৌঁছেছিলেন। সেখানেও তেমন ভিড় চোখে পড়েনি। অথচ দুই বছর আগের ছবিটাই ছিল আলাদা। লোকসভা ভোটের আগে শাহের সভা দেখতে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেন। সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতেন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় মানুষের ঢল নামতো। এবারের ছবি তার সঙ্গে কোনওভাবেই মিলছে না।

সোমবার পশ্চিমবঙ্গে দুইটি সভা করে আসামে ভোটের প্রচারে যাওয়ার কথা ছিল শাহের। সেখান থেকে দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু আসামের সভা শেষ করে ফের কলকাতায় ফিরে যান তিনি। দলীয় নেতাদের নিয়ে রাতভর বৈঠক করেন।

বিজেপি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে লোক না হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ কথা হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার কৈফিয়ত চেয়েছেন শাহ। এর আগে নাড্ডার সভাতেও একই ঘটনা ঘটেছিল। সে কথাও মনে করিয়ে দিয়েছেন। সোমবার সকালে দিল্লির উদ্দেশে উড়াল দেন তিনি। সূত্র: ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের