অক্সফোর্ডের ভ্যাকসিন রফতানি স্থগিত করলো ভারত

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২১, ০৯:৫৭আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:১৭

ভারতে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ২৫ মার্চ বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির আর কোনও টিকা রফতানি করা হবে না।

বিবিসি জানিয়েছে, ২০২১ সালের এপ্রিলের শেষ নাগাদ ভারতের এ সিদ্ধান্ত বহাল থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

আসন্ন সপ্তাহগুলোতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনগুলো তাদেরই লাগবে। মূলত এ কারণেই টিকা রফতানি স্থগিতের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাসের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স প্রকল্পের আওতায় ১৯০টি দেশে ভারত থেকে এই টিকা পাঠানোর কথা ছিল। এখন দিল্লির নতুন সিদ্ধান্তের ফলে ভ্যাকসিনটির আশায় থাকা দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

কোভ্যাক্স প্রকল্পের আওতায় বাংলাদেশেরও এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা। এই উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের শেষ নাগাদ দুনিয়াজুড়ে ২০০ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ভারতের নতুন সিদ্ধান্তের ফলে যথাসময়ে ওই লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় তৈরি হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত ঘোষণার আগেই অবশ্য যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অক্সফোর্ড ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছিল এর ভারতীয় উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই টিকার রফতানি স্থগিতের ঘোষণা দিলো দিল্লি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম