গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি: তোপ মমতার

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০২১, ১৫:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭:৫৬

পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ৩ এপ্রিল শনিবার এক জনসভায় তার এ সফর নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি অভিযোগ করেন, গুণ্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদি।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বরাবরই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ তুলে থাকে। গত ফেব্রুয়ারিতেই দলটির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক জনসভায় বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে একটা পাখিও ঢুকতে পারবে না।’ ইতোপূর্বে কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ হিসেবে আখ্যায়িত করে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

শনিবার বিজেপির কথিত এই ‘অনুপ্রবেশ’ অস্ত্রকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, ‘অন্য সময় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে আসছেন। আর নির্বাচনের সময় (নিজে) ভোট চাইতে গেছেন।’

কুলপি এলাকার ওই জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্যের পুলিশ বাহিনী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। তিনি বলেন, ‘(কেন্দ্রীয় বাহিনী) গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে। সীমান্ত এলাকায় (ভয়) দেখাচ্ছে। যার জন্য উনি (নরেন্দ্র মোদি) বাংলাদেশে ঘুরে এসেছেন। ওখান থেকে মনে হয় কিছু আমদানি করছেন। করতেই পারেন। অন্য সময় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে আসছেন। আর নির্বাচনের সময় ভোট চাইতে গেছেন। গুণ্ডা আনতে গিয়েছেন।’

আমফান-বিধ্বস্ত এলাকায় গিয়ে মমতা দাবি করেন, গত বছর অতি প্রবল ঘূর্ণিঝড়ের সময় কেন্দ্রের বিজেপি সরকার কোনও সাহায্য করেনি। তৃণমূল সরকারই যাবতীয় সাহায্য করেছে। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তবে একইসঙ্গে ত্রাণ বণ্টনে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাও কার্যত স্বীকার করে নেন। দাবি করেন, কয়েক জায়গায় অল্প বিস্তর ভুল হয়েছিল। তা ঠিক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পুরোটাই ঠিক করে দেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের