ভারতের শ্মশানগুলোতে লাশের সারি, জ্বলছে গণচিতা! (ফটোস্টোরি)

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১৫:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৫:১০

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। বিশ্বের যে কোনও দেশের চেয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সবচেয়ে বেশি তিন লাখ ৪৬ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে দুই হাজার ৬২৪ জনের।

দেশটির শীর্ষ হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট এরই মধ্যে মারাত্মক আকার নিয়েছে। দিল্লির এক হাসপাতালেই অক্সিজেন সংকটের কারণে গত রাতে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

জয়পুর গোল্ডেন হাসপাতালের পরিচালক ডা. ডিকে বালুজা বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ পেয়েছি। বিকেল পাঁচটার মধ্যে আমাদের কাছে এই সরবরাহ আসার কথা, কিন্তু তা পৌঁছায় মধ্যরাতে। কিন্তু ততক্ষণে ২৫ রোগী মারা গেছে।’ তিনি জানান হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২১৫ জনের অবস্থা গুরুতর আর তাদের প্রচুর অক্সিজেন প্রয়োজন।

ভারতের শ্মশানগুলোতে লাশের সারি

দেশটির রাজধানী দিল্লির এক শ্মশানে চলছে করোনায় মৃত রোগীর শেষকৃত্যের প্রস্তুতি। দেশটির বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে একই দৃশ্য।

ভারতের শ্মশানগুলোতে লাশের সারি

রাঁচির স্বর্ণরেখা শ্মশানঘাটে শেষকৃত্যের অপেক্ষায় সারিবদ্ধ নিথর দেহ। শেষ বারের মতো তাদের দেখতেও পারেননি স্বজনরা।

ভারতের শ্মশানগুলোতে লাশের সারি

কানপুরের ভৈরবঘাট শ্মশানে জ্বলছে অসংখ্য চিতা। দাহ হচ্ছে করোনায় মৃত রোগীদের দেহ।

ভারতের শ্মশানগুলোতে লাশের সারি

গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই একের পর এক রাখা আছে মৃত দেহগুলো। অতিমারির সঙ্গে যুদ্ধে তারা পরাজিত।

ভারতের শ্মশানগুলোতে লাশের সারি

কানপুরের মতো ভোপালের শ্মশানেও জ্বলছে সারিবদ্ধ চিতা। কোভিডে প্রাণ হারানো মানুষের অন্ত্যেষ্টি চলছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম