করোনার 'সুনামি'র মধ্যেই পশ্চিমবঙ্গে ৭ম দফা ভোট শুরু

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ১০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:৩৩
image

গত সপ্তাহ জুড়ে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম ধাপে ৩৪টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো আসন ভবানিপুর ছাড়াও আরও তিন মন্ত্রীর আসনে ভোট গ্রহণ হচ্ছে। গত শনিবার দিল্লি হাই কোর্ট ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণজনিত পরিস্থিতিতে সুনামি বলে আখ্যায়িত করে। আদালতের তরফে বলা হয়, যাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে, এটা আসলে সুনামি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শেষ মুহূর্তে বিরোধী দল বিজেপি’র প্রতি আক্রমণ শানিয়ে রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামারি মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। বিশেষ করে অক্সিজেন সংকট এবং টিকার দাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি। করোনা আক্রান্ত হলেও তিনি মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সপ্তম ধাপের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের এবং সব কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

সপ্তম ধাপের নির্বাচনি প্রচারের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আরোপ করে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় রোডশো এবং র‍্যালি নিষিদ্ধ করা হয়। দৈনিক প্রচার সময়ও বেধে দেওয়া হয়। আর নিরব সময়ের মেয়াদ ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়।

রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে আগের ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়। এক দিন আগে ১৪ হাজার ২৮১ জন শনাক্তের পর এটাই দৈনিক শনাক্তের নতুন রেকর্ড। সংক্রমণ বাড়তে থাকায় নির্বাচন কমিশন বাকি ধাপের নির্বাচনগুলো স্থগিত রাখার অনুরোধ জানালেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এতে প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হবে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খড়দাহ থেকে মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে রাজ্যের তিন জন প্রার্থী করোনায় মারা গেলেন। এর আগে জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ কুমার নন্দী এবং শমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক মারা যান। সপ্তম ধাপে এই দুই আসনে নির্বাচনের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম