ভারতের পরিস্থিতি নিয়ে মোদি-বাইডেন ফলপ্রসু ফোনালাপ

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ২৩:৫৭আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:৫৭

কোভিড পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে দু’দেশের শীর্ষনেতার সঙ্গে কথা হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় মার্কিন কোভিড পরিস্থিতির বিষয়টিও ওঠে এসেছে বলে জানিয়েছেন মোদি।

রবিবার ভারতে কোভিড টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরের দিনই এ দেশের করোনা সংকট কথা হল মোদি-বাইডেনের।

এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।

সোমবার বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দু’দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় পরামর্শদাতা জেক সালিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জানান, ভারতে করোনা টিকার কাঁচামাল অবিলম্বে সরবরাহ করা হবে। পাশাপাশি, করোনার পরীক্ষায় র‌্যাপিড ডায়াগনস্টিক কিট, ভেন্টিলেটর এবং পিপিইও ভারতে পাঠানোর বন্দোবস্ত করা হবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম