কোভিড হাসপাতালে কী পড়ছেন তিনি!

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ০৮:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৮:১৭

সম্প্রতি ভারতে করোনার ছোবল তীব্র আকার ধারণ করলেও সেখানকার এক হাসপাতালে এক রোগীকে বসে একগাদা কাগজপত্র পড়তে দেখা গেছে। জানা গেলো, ভদ্রলোক সিএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসপাতালে বসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। ভারতের উড়িষ্যা রাজ্যে এ ঘটনা ঘটেছে।

গতকাল (২৮ এপ্রিল) রাজ্যের গুঞ্জাম জেলার বরহামপুরে এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে আইএএস কমকর্তা বিজয় কুলাঙ্গি, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পরিদর্শনে যান। সে সময় বিজয় কুলাঙ্গি তার টুইটার অ্যাকাউন্টে হাসপাতালে করোনা রোগীর সিএ পরীক্ষার প্রস্তুতির ছবিটি পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, হাসপাতালে করোনা রোগী বিছানায় মাস্ক পরে বই খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত। হাসপাতাল পরিদর্শনে এ তিন জন পিপিই পরে রোগীর সামনে এলেও বইপত্র নিয়েই তাদের সঙ্গে কথা বলছেন ওই করোনা রোগী। বিজয় কুলাঙ্গি ছবিটি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘সফলতা এমনি এমনি আসে না, এর জন্য দরকার একাগ্রতা’। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমলোচনাও হয়েছে। একজন মন্তব্য করেছেন ‘করোনা রোগী যদি এতোই সুস্থ বোধ করেন তাহলে অযথা হাসপাতালের বিছানা দখল করে রাখার দরকার কী?’ সূত্র: এনডিটিভি।

/এসএলএস/এফএ/
সম্পর্কিত
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস