অক্সিজেন সংকটে ভারতের এক হাসপাতালে ৭৪ করোনা রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২১, ১৫:৩০আপডেট : ১৪ মে ২০২১, ১৫:৩০
image

ভারতের গোয়ার সবচেয়ে বড়ো করোনা হাসপাতাল গোয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে অক্সিজেন সংকটে গত চার দিনে ৭৪ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে  রাত দুইটা থেকে শুক্রবার ভোর ছয়টার মধ্যেই মারা গেছে ১৩ জন। এছাড়া বৃহস্পতিবার ১৫ জন, বুধবার ২০ এবং মঙ্গলবার মারা যায় ২৬ জন। এই সপ্তাহে হাসপাতালটি পরিদর্শনে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, মেডিকেল অক্সিজেনের চাহিদা এবং বিতরণের ঘাটতির কারণে কিছু সমস্যা হচ্ছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে থাকা ভারতে অক্সিজেন ও হাসপাতাল শয্যার বড় ধরনের সংকট চলছে। অক্সিজেনের অভাবে প্রায়ই সেখানকার বিভিন্ন হাসপাতালে রোগীর মৃত্যু ঘটছে। অক্সিজের ঘাটতি মেটাতে অনেকেই দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

গোয়া হাসপাতালের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তবে তিনি দাবি করেন তার রাজ্যে অক্সিজেনের কোনও সংকট নেই। এর আগে গত মঙ্গলবার গোয়ার মুখ্যসচিব পিকে গোয়েল কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি জানান মে মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে তারা মাত্র ৬৬.৭৪ মেট্রিক টন অক্সিজেন পেয়েছে।

এদিকে গোয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল রোগীতে পূর্ণ হয়ে গেছে। নতুন রোগী নেওয়ার মতো আর কোনও জায়গা নেই। সর্বশেষ ভর্তি হওয়া কিছু রোগীকে মেঝেতে রাখা হয়েছে। এক রোগীর স্বজন বলেন, ‘একটা হুইলচেয়ার পেতে আমরা আট ঘণ্টা অপেক্ষা করেছি। পরের দিন অক্সিজেন লেভেল ৫০-৬০ এ নেমে যায় আর ভেন্টিলেটরের প্রয়োজন পড়ে, কিন্তু পাওয়া যায়নি। সেটা বাদ দিলে শয্যাও নেই। তারা তাকে মেঝেতে রেখেছে।’

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের