শরিয়া আইনে হস্তক্ষেপের ফলেই ঘূর্ণিঝড়-মহামারি: ভারতীয় এমপি

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ১৪:৫১আপডেট : ০৩ জুন ২০২১, ১৪:৫১

ভারতের করোনা মহামারি এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের জন্য মোদি সরকারকে দায়ী করেছেন দেশটির একজন এমপি। এসটি হাসান নামের সমাজবাদী পার্টির ওই এমপি বলেছেন, শরিয়া আইনের ওপর মোদি সরকারের হস্তক্ষেপ এবং মুসলিমদের প্রতি অন্যায়-অবিচারের ফলেই দেশে এসব ঘটনা ঘটছে।

এসটি হাসান বলেন, বিগত ৭ বছরে বিজেপি সরকার দেশে এমন আইন তৈরি করেছে যেগুলোর মাধ্যমে শরিয়ার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নাগরিকত্ব আইন বানানো হয়েছে, সেই আইনে মুসলিম বাদে সবাই নাগরিকত্ব পাচ্ছে। এসব আইনের ফলে দেশে ঘূর্ণিঝড় হচ্ছে, করোনা মহামারি এসেছে। দেশের কোটি কোটি মানুষের ওপর এর প্রভাব পড়েছে।

ড. হাসান বলেন, সিএএ আর এনআরসি-র মাধ্যমে দেশের মুসলিমদের নিশানা করা হচ্ছে। সরকার ধর্ম বৈষম্য তৈরির জন্য আইন করছে।

তিনি বলেন, যখন মাটিতে থাকা মানুষেরা অন্যায় করে, তখন আকাশ থেকে বিচার করা হয়। আকাশ থেকে বিচার হলে ‘যদি আর কিন্তু” বলে কিছু থাকে না।

এসটি হাসান বলেন, বিজেপি সরকারের আমলে গরিব মানুষকে তাদের অধিকার দেওয়া হচ্ছে না। ধনীরাই শুধু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। সরকার যেভাবে কাজ করছে আগামী দিনে দেশে আরও বড় ধরনের বিপর্যয় আসবে।

তিনি বলেন, মানুষের মরদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে কেউ দেখেছেন? কুকুরকে মানুষের মরদেহ খেতে দেখেছেন কেউ? দুনিয়াতে আর কোথায় মৃতদেহ দাহ করার বদলে নদীতে ফেলে দেওয়া হয়? শ্মশানগুলোতে শবদাহের জন্য কাঠের অভাব দেখা দিয়েছে। আমাদের কী ধরনের সরকার?

তিনি আরও বলেন, ভারতের মানুষের বিশ্বাস, কিছু অতিপ্রাকৃত বিষয়ের অস্তিত্ব রয়েছে যা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং ন্যায়বিচার করে। সূত্র: টাইমস নাউ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম