ভারতে দৈনিক সংক্রমণ আরও কমলো

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ১২:২১আপডেট : ০৮ জুন ২০২১, ১২:৫৮

ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ আরও কমেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথমবারের মতো দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা এক লাখের নিচে নেমেছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৮৬ হাজার ৪৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৩ এপ্রিল ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা গিয়ে চার লাখের ঘরে পৌঁছায়। গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই প্রশমিত হয়েছে।

সংক্রমণের সঙ্গে দৈনিক মৃত্যুও আগের চেয়ে কমেছে। যদিও তা এখনও দুই হাজারের বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ১২৩ জনের। এই বৃদ্ধির জেরে মোট মৃতের সংখ্যাও সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।

দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থতার হার বেশি হওয়ায় গত তিন সপ্তাহ ধরেই সক্রিয় রোগীর সংখ্যা কমছে। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ তিন হাজার ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত মোট সাড়ে ২৩ কোটিও বেশি টিকা দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম