বিজেপির প্রতিবাদে ভাষণ শেষ না করে বিধানসভা ছাড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২১, ১৭:১৬আপডেট : ০২ জুলাই ২০২১, ১৭:১৬

পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা অধিবেশনে শুক্রবার দুপুরে রাজ্যপাল (গভর্নর) জগদ্বীপ ধনকড় ভাষণ শুরু করতেই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিরোধী দল বিজেপির বিধায়করা প্ল্যাকার্ড হাতে স্লোগান শুরু করেন। এর ফলে শুরুর ৫ মিনিট পরই ভাষণ শেষ না করে অধিবেশন থেকে বের হয়ে যান রাজ্যপাল। বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় এই প্রতিবাদ করে বিজেপি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল জানায়, রাজ্যপাল হাউসে প্রবেশ করতেই ওয়েলে নেমে তার উদ্দেশে নমস্কার জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই হাতে ভোট পরবর্তী সহিংতার ছবি নিয়ে ওয়েলে নেমে তুমুল স্লোগান শুরু করেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল তখন সবে বলা শুরু করেছেন। কিন্তু তার ভাষণ ঢাকা পড়ে যাচ্ছিল গেরুয়া বিধায়কদের স্লোগানে।

এরপরই ভাষণ থামিয়ে দেন রাজ্যপাল। সবার উদ্দেশে নমস্কার জানিয়ে বেরিয়ে যান বিধানসভা থেকে। বিজেপি যখন স্লোগান দিচ্ছিল ট্রেজারি বেঞ্চে বসা তৃণমূল বিধায়করা চুপ করেই ছিলেন। রাজ্যপাল বেরিয়ে যাওয়ার মুখেই পাল্টা স্লোগান শুরু করেন শাসকদলের বিধায়করা। ট্রেজারি বেঞ্চ থেকে ওঠে পাল্টা স্লোগান।

রাজ্যপাল কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বেরিয়ে যান। তখন বিরোধী বলতে ভেতরে শুধু সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি।

রাজ্যপালকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে কক্ষে ফিরে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তারপর মুখ্যমন্ত্রী বেশিক্ষণ কক্ষে ছিলেন না। তিনিও বেরিয়ে যান।

তবে বেরিয়ে যাওয়ার আগে দেখা যায় মুখ্যমন্ত্রী কয়েক সেকেন্ড কথা বলছেন মুকুল রায়ের সঙ্গে। মুকুল রায় এদিন অধিবেশনে বিজেপির আসনেই বসেছেন। অনেকের মতে, পিএসি চেয়ারম্যান নিয়ে সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী যেদিন বলেছিলেন মুকুল তো বিজেপি পার্টিরই মেম্বার সেদিনই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল। বাস্তবে সেটাই হলো।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের