চুরি করে ক্ষমা চেয়ে চিঠি, টাকা ফেরতের প্রতিশ্রুতি!

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১৩:০০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩:০০

ভারতের মধ্য প্রদেশের একটি শহরে এক পুলিশ সদস্যের বাড়িতে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে এক চোর। চুরি করে পালিয়ে যাওয়ার আগে সেখানে ক্ষমা চেয়ে একটি চিঠি রেখে গেছে ওই চোর। এতে লেখা রয়েছে, এক বন্ধুর জীবন বাঁচাতে এই চুরি করতে হয়েছে, চুরি করা অর্থ ফিরিয়ে দেওয়া হবে। মঙ্গলবার স্থানীয় পুলিশ এসব কথা জানিয়েছে।

বিন্ড শহরের কোতোয়ালী থানার এএসআই কমলেশ কাতারে জানান, যে বাড়িতে চুরি হয়েছে সেটি একজন পুলিশ সদস্যের যিনি ছত্তিশগড়ে কর্মরত। বাড়িতে ওই পুলিশ সদস্যের পরিবার থাকেন।   

পুলিশ জানায় চোরের লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুঃখিত বন্ধু, এটি ছাড়া উপায় ছিল না। আমি যদি এটি না করলে আমার এক বন্ধু জীবন হারাতো। কিছু মনে করবেন না, যখনই আমি টাকা পাব, আমি ফিরিয়ে দেব।

কর্মকর্তারা জানান, ওই পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তান ৩০ জুন এক আত্মীয়ের বাড়িতে চলে যান। সোমবার রাতে তারা ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র ফেলে রাখা আছে।

চোর স্বর্ণ ও রূপার কিছু অলঙ্কার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের কেউ এতে জড়িত থাকতে পারে।

পুলিশ জানায়, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের