বিজেপিতে মানিয়ে নিতে না পেরেই দলত্যাগীরা তৃণমূলে ফিরছে: দিলীপ ঘোষ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ২১:৫৯আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৯

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল ছেড়ে অনেক নেতাই বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে বিজেপির হারের পর শুরু হয়েছে তৃণমূলে ফিরে যাওয়া। পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষের দাবি, এসব নেতারা তাদের দলে মানিয়ে নিতে পারেননি বলেই তারা চলে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি নেতাদের নিয়ে মন্তব্যের জন্য তৃণমূলের সাবেক দুই নেতা রাজিব ব্যানার্জি ও সব্যসাচী দত্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।

দল ভাঙার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিজেপি ভাঙেনি। অন্য গাছের ছাল লাগিয়েছিল। সেই ছাল খুলে পড়ে গিয়েছে।’

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, দলে নতুন আসা অনেকেই নিয়ম ও বিধির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কিন্তু পুরনোদের কোনও সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, অনেক মানুষকে আমরা দলে নিয়ে একটি সুযোগ দিয়েছি। এখন তারা কী করবে সেই সিদ্ধান্তের ভার তাদের ওপর।

নির্বাচনের আগেই অন্য দলকে অবমাননার করার পরিণতি অনুধাবন করা বিজেপি নেতাদের উচিত ছিল উল্লেখ করে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সেক্রেটারি কুনাল ঘোষ বলেছেন, বিজেপি সভাপতির শুভবুদ্ধি শেষ পর্যন্ত উদয় হয়েছে, তবে অনেক দেরিতে।

তৃণমূল নেতারা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে বিজেপিতে যোগ দিয়েছে- বিজেপি নেতার এই মন্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, হয়ত কোনও একদিন দিলীপ ঘোষ নিজের দলে দমবন্ধ হওয়ার অবস্থায় পড়তে পারেন এবং অক্সিজেন খুঁজবেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম