ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস, প্রাণ গেলো ৩০ জনের

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২১, ১৭:৩৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:৩৯

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। রবিবার কর্মকর্তারা জানান, আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় বিপজ্জনক এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া লাগতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হাত দিয়ে মাটি খুড়ে জীবিতদের অনুসন্ধান চালাচ্ছেন বলে স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংস্তূপের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। অস্থায়ী স্ট্রেচারে করে সরু গলি দিয়ে জরুরি সেবার কর্মীরা আহতদের বহন করছেন।

গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আবহাওয়ার অধিদফতর জানিয়েছে, আগামী চারদিন মুম্বাইসহ মহারাষ্ট্রে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

রাজ্যের মন্ত্রী নওয়াব মালিকা টুইটারে বলেছেন, বিপজ্জনক এলাকায় বসবাসরতদের দ্রুতই স্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জুলাই থেকে সেপ্টেম্বর মাসে গ্রীষ্মকালীণ বৃষ্টিতে প্রায়ই ভবন ধসে পড়ে। বিশেষ করে পুরনো ও অবৈধভাবে নির্মিত ভবন ধসে পড়ার ঘটনা বেশি।

মুম্বাই এলাকায় গত ২৪ ঘণ্টায় কর্তৃপক্ষ বাড়ি ও দেয়াল ধসের ১১টি ঘটনার খবর পেয়েছে।

মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম