অতি বর্ষণে ভূমিধস, মহারাষ্ট্রে ৩৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৬:৪০আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৬:৪৭

প্রবল বর্ষণে ভূমি ধসে ভারতের মহারাষ্ট্রে ৩৬ জনের প্রাণহানি হয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে রায়গাদ জেলায় ভূমিধসে বহু হতাহত হন। অনেকে নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে দমকলবাহিনী।

মৌসুমি বৃষ্টিপাতে নাকাল ভারতের বেশ কয়েকটি রাজ্য। এরমধ্যে মহারাষ্ট্রে টানা তিনদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। ফলে ভয়াবহ ভূমি ধসের খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রায়গাদ জেলা থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

গত বৃহস্পতিবার তিন জায়গায় ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে একই জায়গায় থেকে ৩২ জনের মরদেহ পাওয়া যায়। বাকিদের অন্যস্থান থেকে শনাক্ত করা হয়।

বন্যা ও ভূমিধসে যারা আটকা পড়েছে তাদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড , জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি দল এবং স্থানীয় ১২টি উদ্ধারকারী দল যোগ দিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। লোকালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ফসলি জমিও তলিয়ে গেছে। মহরাষ্ট্রে গত ৪০ বছরের মধ্যে চলতি জুলাই মাসে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিপাত এবং করোনাভাইরাসের সংক্রমণের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম