লাখপতি কবুতর!

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ২১:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৫৫

কবুতরের প্রতি ভালোবাসার জন্য ভারতের রাজস্থানের একটি ছোট শহর বেশ খ্যাতি পেয়েছে। ভারতীয় রাজ্যটিতে কোটিপতি ও লাখপতি যে রয়েছেন তা তো জানা কথাই। এবার জানা গেলো নাগৌরের জসনাগর শহরে লাখপতি কবুতরও রয়েছে।

এই শহরে কয়েকটি কবুতরের নামে কয়েক কোটি রুপি মূল্যের সম্পদ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে দোকান, কয়েক কিলোমিটার দীর্ঘ ভূমি এবং নগদ অর্থ।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনস-এর খবর অনুসারে, কবুতরগুলোর নামে রয়েছে ২৭টি দোকান, ১২৬ বিঘা ভূমি এবং ৩০ লাখ রুপি।

এতেই শেষ নয়। ১০ বিঘা জমিতে পরিচালিত ৪০০টি গোশালার মালিকও এই কবুতরগুলো।

প্রভুসিং রাজপৌরহিত জানান, এক দশক আগে কবুতর ট্রাস্ট গঠনের মাধ্যমে এসবের যাত্রা শুরু। শিল্পপতি সাজ্জানরাজ ছিলেন এই প্রকল্পের অগ্রদূত। মানুষ মুক্তহস্তে এই প্রকল্পে দান করেছেন। এখন এসব কবুতরের মালিকানায় পরিচালিত গোশালায় ৫০০টি গরু রয়েছে।

মানুষের দানে সংগৃহীত অর্থে শহরে ট্রাস্টের মাধ্যমে ২৭টি দোকান নির্মাণ করা হয়েছে। প্রতি মাসে এসব দোকান থেকে ৮০ হাজার রুপি আয় হয়। এই অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এখন তা বেড়ে হয়েছে ৩০ লাখ রুপি।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম