নতুন ভিডিও প্রকাশ, দ্রুত গতিতে কৃষকদের চাপা দেয় মন্ত্রীর গাড়ি

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১১:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:৫৭

ভারতের লাখিমপুর খিরিতে ঘটে যাওয়া সহিংসতার নতুন একটি ভিডিও সামনে এসেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভিতে প্রচারিত এই ফুটেজে দেখা গেছে বিক্ষোভরত নিরস্ত্র কৃষকদের ওপর দ্রুত গতিতে চালিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীর গাড়ি।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং তার ছেলে দাবি করে আসছেন বিক্ষোভরত কৃষকেরা তাদের গাড়িতে হামলা চালায়। তবে নতুন প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, কৃষকেরা গাড়িতে লাঠি বা পাথর দিয়ে কোনও আঘাত করেনি।

এছাড়া মন্ত্রীর দাবি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অন্তত চার কৃষক নিহত এবং আরও অনেকে আহত হয়। তবে নতুন ভিডিওতে দেখা গেছে, চালক শক্ত করে স্টিয়ারিং হুইল ধরে আছেন আর গাড়ির সামনে বিক্ষোভরত কৃষকদের পিছন দিয়ে তাদের ওপর দিয়ে জোরে গাড়ি চালিয়ে দিয়েছেন।

এই ঘটনাটি ঠিক কোন মুহূর্তে ঘটেছে তা এনডিটিভি নিশ্চিত করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনার পরই একদল বিক্ষুব্ধ কৃষক গাড়িতে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আর গাড়ি বহরে থাকা চারজনকে পিটিয়ে হত্যা করে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র এবং উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মাওড়িয়ার সফর ঠেকাতে জড়ো হয় কৃষকেরা। কৃষকদের দাবি তাদের চাপা দেওয়া গাড়িতে ছিলেন অজয় মিশ্রের ছেলে আর তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম