পশ্চিমবঙ্গের উপনির্বাচন, সবকটিতেই জয় পেলো তৃণমূল

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫:৫১

ভারতের পশ্চিমবঙ্গে চার আসনের উপনির্বাচনে সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। যে আসনগুলোতে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে দুইটি আগের দফায় বিজেপির জেতা আসন ছিল। সেগুলোও ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

টুইটারে দেওয়া পোস্টে নিজ দলের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘এই জয় জনগণের জয়। কারণ এই বিজয় দেখিয়েছে কীভাবে বাংলা সবসময় অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি! বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!’

কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হতেই জয়জয়কার শুরু হয় তৃণমূলের। বেলা বাড়তেই ব্যবধান বাড়াতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল।

গোসাবা ও দিনহাটায় তৃণমূলের ব্যাপক জনসমর্থন রয়েছে। দুই আসনেই জয়ের ব্যবধানও বিশাল। গোসাবায় প্রায় এক লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। অপরদিকে দিনহাটায় এক লাখ ৬৩ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ৫৭ ভোটে হারার ‘বদলা’ নেন উদয়ন গুহ। অপরদিকে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের