মর্গের ফ্রিজে রাখার পরদিন দেখা গেলো তিনি জীবিত

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ০১:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০২১, ০১:৩৬

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। পরে তাকে নেওয়া হয় হাসপাতালের মর্গে। সেখানে তাকে রাখা হয় ফ্রিজারে। রাত সেখানে কাটানোর পর সকালে স্বজনেরা এসে দেখতে পান তখনও শ্বাস নিচ্ছেন তিনি।

উত্তর প্রদেশের মুরাদাবাদে মোটরসাইকেলের আঘাতে মারাত্মক আহত হলে শ্রীকেশ কুমারকে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হয়। তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য তাকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার তার ময়না তদন্ত হওয়ার কথা ছিলো।

রবিবার হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট রাজেন্দ্র কুমার বলেন, ‘ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার তাকে পরীক্ষা করে। তিনি জীবনের কোনও চিহ্ন পাননি আর সেই কারণে তাকে মৃত ঘোষণা করা হয়।’

চিকিৎসকরা জানিয়েছেন পুলিশকে ঘটনা জানানো হয় আর মরদেহ বিবেচনায় তাকে মর্গের ফ্রিজারে রাখা হয়। প্রায় ছয় ঘণ্টা পর তার স্বজনেরা পৌঁছায়।

রাজেন্দ্র কুমার বলেন, ‘পুলিশের একটি দল এবং তার পরিবারের সদস্যরা যখন ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু করেন, তখন তাকে জীবিত পাওয়া যায়।’

রাজেন্দ্র কুমার জানান, ৪৫ বছরের ওই ব্যক্তি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখনও কোমায় রয়েছেন। তিনি বলেন, ‘এটা কোনও ধরনের অলৌকিক ঘটনা নয়।’

চিকিৎসকেরা ভুলবশত তাকে কিভাবে মৃত ঘোষণা করলেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম