ক্ষুব্ধ বিজেপি মন্ত্রী শান্তনুর সঙ্গে কথা বলবেন অমিত শাহ

কলকাতা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ২৩:০৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২৩:০৩

পশ্চিমবঙ্গে বিজেপির বিদ্রোহী নেতাদের বাগে আনতে আসরে নামলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদ্রোহীদের নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে তিনি এ বিষয়ে ভার্চুয়াল বৈঠক করতে চান। এমনটাই গেরুয়া সূত্রের খবর।

পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটি ঘোষণার হওয়ার পরেই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে শান্তনু ঘনিষ্ট বিধায়করা দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন। পরে বিজেপির রাজ্য কমিটি, বনগাঁ ও নদিয়া সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা নিয়ে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন শান্তনু। এরই মধ্যে কলকাতায় আসেন বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তিনি বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকও করেন পরিস্থিতি সামাল দিতে।

সূত্রের খবর, এই বৈঠকে বিএল সন্তোষ সাফ বলেন, এভাবে প্রকাশ্যে মতবিরোধ আসাটা সঠিক নয়। মতুয়াদের যথেষ্ট মর্যাদা দিয়েছে বিজেপি। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে তাদের দীর্ঘদিনের দাবির সমাধান করেছে। তারপরেও বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা চলতে পারে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে বিধায়কদের বারণ করেন তিনি। কিন্তু তবু পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খোদ মাঠে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি ফোন করেন শান্তনু ঠাকুরকে এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ এই প্রসঙ্গ নিয়ে কথাও হয়।
কিন্তু রাজ্য কমিটি থেকে বাদ পড়া নেতারা এরপরেই শান্তনুর সঙ্গে বৈঠক করেন। ফের শান্তনু ঠাকুর নাম না উল্লেখ করে পশ্চিমবঙ্গ বিজেপির এক শীর্ষনেতাকে টার্গেট করে বক্তব্য রাখেন। তিনি না বললেও ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেন বিজেপি নেতা সমীরণ সাহা। তিনি বলেন, ‘আমরা বিজেপির রাজ্য কমিটির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অপসারণ চাই।’

সূত্রের আরও খবর, বিদ্রোহীরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন, অমিতাভ চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সামনে রেখে দলের মধ্যে ব্যাপক রদবদল ঘটিয়েছেন।

বিজেপি সূত্র জানায়, বর্তমান এই পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট বিরক্ত। তাই অমিত শাহ নিজে এবার কথা বলতে চান শান্তনু ঠাকুরের সঙ্গে। মন্ত্রীত্ব পাওয়ার পর আর কী কী প্রতিনিধিত্ব তিনি চান তা জানতে চান শাহ। কেনইবা এই প্রকাশ্যে বিক্ষোভ? আর তার নেতৃত্ব কেন দিচ্ছেন শান্তনু তাও তিনি জানতে চান। সময় নষ্ট না করে অতি দ্রুত ভার্চুায়াল বৈঠক শান্তনুর সঙ্গে করতে চাইছেন অমিত শাহ। এমন বার্তা শান্তনু কাছেও পৌঁছে গিয়েছে বলেই সূত্রের খবর।

এই বৈঠকে অমিত শাহ নরমে-গরমে বার্তা দেবেন, নাকি  শান্তনু ঠাকুরের মধ্য দিয়ে কড়া বার্তা দেবেন বিদ্রোহীদের সেটাই দেখার বিষয়।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের