বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবেন হিন্দু নারীরা: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১২:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:৫৪

কোনও উইল বা ইচ্ছাপত্র রেখে না গেলে হিন্দু বাবার সব সম্পদে পূর্ণ অধিকার পাবে মেয়ে সন্তান। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ে বলা হয়েছে হিন্দু মেয়েরা বাবার নিজের অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে। হিন্দু নারী ও বিধবাদের সম্পত্তির উত্তরাধীকার নিয়ে মাদ্রাজ হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি করে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, এখন থেকে সেই অধিকার মেয়েরা পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে বাবার সম্পত্তিতে অগ্রাধিকার পাবে। বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে,  উইল ছাড়া একজন হিন্দু পুরুষের মৃত্যুর পর,তার সম্পত্তি নিজের অর্জিত হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হোক উত্তরাধিকারীদের মধ্যেই তা বণ্টন করা হবে।  রায়ে আরও বলা হয়েছে,  হিন্দুর নারী তার অন্যান্য আত্মীয়দের (যেমন মৃত বাবার ভাইদের পুত্র/কন্যা) তুলনায় সম্পত্তিতে অগ্রাধিকার পাবেন।

৫১ পৃষ্ঠার রায়ে বাবার মৃত্যুর পর সম্পত্তি কন্যাকে দেওয়া হবে কিনা এমনটি প্রশ্ন বিবেচনায় নিয়েছেন সুপ্রিম কোর্টের বেঞ্চ।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম