বিজেপির ৭-৮ জন বিধায়ক তৃণমূলে আসতে চান, দাবি মমতার

রক্তিম দাশ, কলকাতা
০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৫

আবারও বিজেপির ঘর ভাঙার ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ৭-৮ জন বিজেপি বিধায়ক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, এখানে আসতে আসতেই শুনলাম আরও ৭-৮জন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান। তারা আসুন। উন্নয়নের কাজ করুন সেটা আমরা সবাই চাই। তবে জোর করে কাউকে নেব না। জোর করে কিছু করব না।

খোদ মমতার মুখে একথা শোনার পর থেকেই জোর শোরগোল পড়েছে বিজেপির অন্দরে। ঠিক কারা কারা যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে তা নিয়ে চর্চা চলছে জোরকদমে। এ নিয়ে নতুন করে সন্দেহের বাতাবরণও তৈরি হয়েছে বিজেপির অন্দরে।

গত বিধানসভা নির্বাচনের আগে একেবারে স্রোতের মতো তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। একের পর এক হেভিওয়েট নেতাদের নিজেদের দলে টেনে এনেছিল বিজেপি। অন্য দিকে ভোটে ভরাডুবির পরেই হাওয়া ঘুরতে শুরু করে। এবার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার হিড়িক। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, দলে দলে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার খোদ তৃণমূল নেত্রীর দাবি বিজেপির ৭-৮জন বিধায়ক যোগাযোগ রাখছেন। সেক্ষেত্রে ফের ভাঙতে পারে বিজেপির ঘর।

এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরাই তো এমএলএ, এমপিদের নিয়ে এসেছিলাম। ঘর খালি হয়ে গিয়েছিল ওদের। উনি এখন টাকা, পদ, মন্ত্রিত্ব দেবেন বলে নিয়ে যাচ্ছেন। আর নিয়ে গেলে কী হয় তা বাবুল সুপ্রিয়কে দেখুন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের