তৃণমূলের প্রতিবাদের পর আবার দেখা গেলো নেতাজি সুভাষের মূর্তি

রক্তিম দাশ, কলকাতা
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের পরেই ঝলমল করে উঠল নয়াদিল্লিতে নেতাজি সুভাষের হলোগ্রাম মূর্তি। ফের দেশনায়কের অবয়ব যেন শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটের আভিজাত্য আরও বাড়িয়ে তুললো।

গত কয়েকদিন ধরেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিবাদ। দিল্লির ইন্ডিয়া গেটে কেন দেখা যায়নি নেতাজির হলোগ্রাম মূর্তি- এই প্রশ্নে ভারতের মোদি সরকার ও বিরোধীদের তরজায় রীতিমতো সরগরম দিল্লি থেকে কলকাতা। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি নিয়ে রাজনীতি করার কোনও প্রশ্নই নেই। বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে নিয়ম মেনেই হলোগ্রাম বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মাঝরাত থেকেই আবার তা চালু করে দেওয়া হয়।

বলে রাখা ভালো, প্রজাতন্ত্র দিবসে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যতদিন মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ না হচ্ছে ততদিন তার বদলে হলোগ্রামে নেতাজির অবয়ব ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছিলেন তিনি। ৩০ হাজার ০০০ লুমেন ফোরকে প্রজেক্টরের মাধ্যমে অদৃশ্য হাই গেইন সম্পন্ন ৯০ শতাংশ স্বচ্ছ হলোগ্রাফিক স্ক্রিনে তৈরি করা হয়েছে নেতাজির থ্রিডি অবয়বটি। এই বিষয়ে গোড়া থেকেই নেতাজিকে রাজনীতির হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে তোপ দাগছে বিরোধী দলগুলো।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম