পশ্চিমবঙ্গে চার পৌরনিগমের ফলাফল নিয়ে বিজেপির মামলা

রক্তিম দাশ, কলকাতা
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪

পশ্চিমবঙ্গের চার পৌরনিগমের ভোটের ফলাফল নিয়ে ফের আদালতের দ্বারস্থ রাজ্য বিজেপি। ষড়যন্ত্র ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার দ্রুত শুনানির আরজিও জানানো হয়।

সূত্রের খবর, সেই আবেদন গৃহীত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে। সোমবারই চার পৌরনিগমের ভোটের ফল প্রকাশ হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় চারটিতেই জিতেছে শাসকদল তৃণমূল।

মঙ্গলবার বিজেপির দায়ের করা মামলার মূল বক্তব্য, ভোট অবাধ ও সুষ্ঠুভাবে হয়নি। বরং গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে। অনেক ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের লড়াইয়েরই সুযোগ দেওয়া হয়নি। কোথাও কোথাও ৯৬ শতাংশও ভোট পড়েছে। যার জেরে প্রায় একচেটিয়াভাবে চার পৌরনিগমের ক্ষমতা দখল করেছে তৃণমূল ।

এছাড়া বিধাননগর, আসানসোলে ভোটের দিন সন্ত্রাসের অভিযোগও তোলা হয়েছে। আগামী দিনে ১০৮টি পৌরসভার ভোট রয়েছে। তাতে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এই কারণে পরের ভোটে কেন্দ্রীয় বাহিনীরও দাবি তুলেছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, মামলায় কমিশনের আইনজীবী বদলের দাবিও রয়েছে। তাদের বক্তব্য দেখেশুনে হাই কোর্ট আবেদন গ্রহণ করেছে বলে খবর। বুধবার সকাল সাড়ে ১০টায় বিজেপির দায়ের করা মামলার শুনানির সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। 

তবে এই প্রথম নয়, পৌরভোটে নিরাপত্তা, স্বচ্ছ ও অবাধ নির্বাচনের দাবিতে আগেও একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। বস্তুত বিধাননগরের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে তাদের দায়ের করা মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছেড়েছিল হাইকোর্ট। রাজ্য পুলিশেই ভোট হয়। বিধাননগরের তেমন বড় কোনও অশান্তিও হয়নি। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই এখন নজর সবার।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের