পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে বিপুল জয় তৃণমূলের

রক্তিম দাশ, কলকাতা
০২ মার্চ ২০২২, ১৯:১০আপডেট : ০২ মার্চ ২০২২, ১৯:১০

পশ্চিমবঙ্গের পৌরনিগম নির্বাচনের মতো পৌরসভা ভোটেও সর্বত্র বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় জয়ের ধ্বজা উড়ছে ঘাসফুল শিবিরের। বিপুল জয় পেলেও আপাতত সংযম বজায় রাখার নির্দেশ দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুধবার তৃণমূলের জয়ের অংক স্পষ্ট হওয়ার পরে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তেমনই বার্তা দেওয়া হয়েছে।

১০৮ পৌরসভার ভোটের ফলে তৃণমূলের জয়জয়কার। রাজ্যজুড়ে মুছে গেলো তাদের বিরোধীরা। পৌরসভা তো বটেই, বহু জেলাও পুরোপুরি বিরোধীশূন্য। ১০৮ পৌরসভার মধ্যে ১০২ পৌরসভাই তৃণমূলের দখলে গিয়েছে। অর্থাৎ, যতগুলো পৌরসভা ভোট হয়েছে, তার মধ্যে প্রায় ৯৪ শতাংশ দখল করেছে তৃণমূল। কেবল দুটি গেছে বিরোধীদের হাতে। চারটি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে।

তাহেরপুরে জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী নির্দল। ৩০টি পৌরসভা বিরোধী শূন্য।

তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভোটের সাফল্যের পর বিজয় মিছিল না করাই শ্রেয়। বিরোধী নেতাদের মিষ্টি খাওয়ানোর প্রক্রিয়া চলতে পারে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনও মাত্রাছাড়া না হয়। সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়।

কর্মীদের দেওয়া বার্তায় তৃণমূল বলেছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। প্রত্যেকটি জয়ে দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল, আরও সংবেদনশীল, আরও সহনশীল হতে হবে। মানুষ অনেক আশা করেছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামী দিনে নেবেন না যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারে।

৬২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল। বিজেপি ভোট পেয়েছে ১৩ শতাংশ। বামদের প্রাপ্ত ভোটের হারও ১৩ শতাংশ। কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ। নির্দলদের প্রাপ্ত ভোটের হার ৫ শতাংশের বেশি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম