তৃণমূলকে ধোঁকা দিয়ে বিজেপির সঙ্গে যাচ্ছে গোমন্তক পার্টি

রক্তিম দাশ, কলকাতা
১১ মার্চ ২০২২, ১৮:২৪আপডেট : ১১ মার্চ ২০২২, ১৮:২৫

গোয়া নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিয়েছিল তৃণমূল। নানা আশার কথাও শুনিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু ভোট গণনার শেষে বৃহস্পতিবার দেখা যায়, ৬ শতাংশেরও কম ভোট পেয়েছে তৃণমূল। একটি আসনও পায়নি। কার্যত খালি হাতে গোয়া ছাড়তে হয়েছে দলটিকে।
 
হতাশার এখানেই শেষ নয়। ভোটের আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছিল তৃণমূল। আর গোয়ায় দুটি আসন জিতে যাওয়ার পরে সেই গোমন্তক পার্টিই এবার বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছে। এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল। শুক্রবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

গোয়ার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ‘গোয়াতে সবে তৃণমূল শুরু করেছিল। এই রাজ্যে যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, এটাই যথেষ্ট।’

কিন্তু জোটসঙ্গী বিজেপির সঙ্গে যাচ্ছে? সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা এটা নিয়ে কিছু বলব না। আমাদের ওখানে কোনও বিধায়ক নেই। আমরা তাদের নিয়্ন্ত্রণ করতে পারবো না। এটা একটি প্রি পোল অ্যালায়েন্স। যেহেতু তৃণমূলের কোনও বিধায়ক নেই, সেকারণে তারা তাদের নিজেদের পলিসি তৈরি করেছে। তাদের পলিসি নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে ওদের সঙ্গে আমাদের প্রি পোল অ্যালায়েন্স ছিল। তাদের বিজেপির সঙ্গে যাওয়া উচিত নয়। আমরা এতে আপত্তি জানাচ্ছি। আমরা এটা পছন্দ করছি না’। 

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান