মোদির সফরের আগে জম্মুতে ‘বন্দুকযুদ্ধ’, নিরাপত্তা কর্মকর্তা নিহত

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১৩:৫২আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩:৫২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দুই দিন আগে ‘তীব্র বন্দুকযুদ্ধ’ প্রত্যক্ষ করেছে জম্মু। শুক্রবার ভোরে এক সামরিক স্থাপনায় নিরাপত্তা বাহিনী এবং কথিত সন্ত্রাসীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা কর্মকর্তা এবং দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় আর চার কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু শহরের সানজায়ান ক্যান্টনমেন্টে ভোরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য ছিল শহরে হামলার পরিকল্পনার করছে সন্ত্রাসীরা। কেন্দ্রী শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) জানিয়েছে তাদের কর্মীদের বহনকারী একটি বাস নিশানা বানায় সন্ত্রাসীরা। এই হামলায় তাদের এক সহকারী সাব-ইন্সপেক্টর নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিং বলেন, ‘সানজায়ান বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। সানজায়ানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা বড় হামলার পরিকল্পনায় ছিল। লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ ক্ষতিসাধন করা।’

উল্লেখ্য, আগামী রবিবার জম্মু সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে এটাই মোদির প্রথম রাজনৈতিক সফর। আর এই সফরের আগে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সন্ত্রাসীদের উপস্থিতি নিয়ে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের