মোদির হেলিকপ্টার ঘিরে কালো বেলুন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৯:৪৭আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:৫১

বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রপ্রদেশ সফরের সময় মোদিকে বহনকারী হেলিকপ্টারের সামনে কালো গ্যাস বেলুন উড়ানো হয়। এ ঘটনায় মোদির নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

এ ঘটনার পরপরই দ্রুত বিজয়ওয়াড়ার গান্নাভারম বিমানবন্দরে অবতরণ করা হয়েছে মোদির হেলিকপ্টারটি।

সোমবার (৪ জুলাই) অন্ধ্রপ্রদেশের ভীমাভরম সফরে বের হন প্রধানমন্ত্রী মোদি। আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল। এ নিয়ে সকাল থেকেই বিজয়ওয়াড়ার বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ‘গো ব্যাক মোদি’ স্লোগান দিতে দেখা যায় অনেককে। মোদির হেলিকপ্টার দেখা মাত্র গুচ্ছ কালো গ্যাস বেলুন উড়িয়ে দিতে দেখা যায় কেউকে।

জড়িত সন্দেহে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরী সভাপতি শেখ মস্তান ভালি এবং রাজ্য কংগ্রেস সভাপতি শৈলজানাথসহ দলটির একাধিক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটি রাখেনি।

এনডিটির খবরে বলা হয়েছে, এ ঘটনার পর কংগ্রেসের এককর্মী নিখোঁজ। বেলুন উড়িয়ে দেওয়ার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক ও সংবাদমাধ্যমে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম