এক সিরিঞ্জে টিকা পেলো ৩০ ভারতীয় শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২২, ১৮:০০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:০০

ভারতের মধ্যপ্রদেশে ত্রিশজন শিক্ষার্থীকে একটি সিরিজ দিয়ে টিকা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রাজ্যটির সাগর জেলার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলটিতে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, কোভিড-১৯ টিকা প্রদানের সময় একটি সুঁই, একটি সিরিঞ্জ কেবল একবার ব্যবহার করা যাবে।

এইচআইভির মতো প্রাণঘাতী রোগের বিস্তার ঠেকাতে ভারতে একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জের ব্যবহার করা হয়। তবে অতীতে হাসপাতালে সরঞ্জাম ঘাটতির কারণে এমন সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের বেশ কয়েকটি ঘটনার খবর প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীদের টিকাদানকারী জিতেন্দ্র রায় দাবি করেছেন, স্বাস্থ্য অধিদফতর তাকে মাত্র একটি সিরিঞ্জ সরবরাহ করেছে এবং তিনি শুধু নির্দেশ পালন করেছেন।

টিকাদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকা কয়েকজন অভিভাবক বিষয়টি খেয়াল করেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

রাজ্যের কর্মকর্তারা স্কুলে পৌঁছানোর পর জিতেন্দ্র রায়কে খোঁজে পাওয়া যায়নি এবং তার ফোনের সুইচ ছিল বন্ধ। তার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। এছাড়া টিকার সরঞ্জাম বিতরণে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম