সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার নজরে মুখ্যমন্ত্রী মমতার পরিবার

রক্তিম দাশ, কলকাতা
২৯ আগস্ট ২০২২, ২০:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:৫৯

এবার সম্পত্তি বৃদ্ধি মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আয় বহির্ভূত সম্পত্তির হিসাব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। সোমবার অরিজিৎ মজুমদার নামে জনৈক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপে চেয়ে মামলাকারী আইনজীবী আদালতে জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তার ছয় ভাই রয়েছেন। ১৯৯৭ সালে তিনি কংগ্রেস ছেড়ে এই তৃণমূল কংগ্রেস গঠন করেন।’

তার অভিযোগ, ‘২০১১ সাল থেকে বর্তমানে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। ২০১৩ সালে খোদ বর্তমানে তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ নিজেই অভিযোগ করেছিলেন যে, মমতা নিজেই বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদা থেকে বেনামে প্রচুর সুবিধা নিয়েছেন।’

২০২১ সালে কলকাতা পৌরসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাই সমীর বন্দোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দোপাধ্যায়। কলকাতা পৌরনিগমের নির্বাচনে হলফনামা নিয়ে তিনি নির্বাচন কমিশনে জানিয়েছেন, তার স্বামী (মুখ্যমন্ত্রীর ভাই) একজন সমাজ সেবক। নির্বাচন কমিশনের কাছে কাজরী এবং সমীর বন্দোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দেওয়া আছে। কিন্তু তাদের ছেলের সম্পত্তির হিসাব দেওয়া নেই।

আরও প্রশ্ন, তিনি সচেতনভাবেই কে.বি ফাউন্ডেশন , কে.এ ক্রিয়েটিভ এলএলপি সংস্থার কথা এড়িয়ে যান। তারা এই দুই সংস্থার অন্যতম কর্তা বলে অভিযোগ মামলাকারীর। 

মামলাকারী আরও উল্লেখ করেছেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দোপাধ্যায় ও তার পরিবারের নামে একাধিক বেসরকারি সংস্থা গড়ে উঠেছে। তাদের মধ্যে অন্যতম হলো ‘লিপস অ্যান্ড বাউন্ড ইন্ফ্রা কলসালটেন্ট প্রাইভেট লিমিটেড’, ‘লিপস অ্যান্ড বাউন্ড প্রাইভেট লিমিটেড’, ‘লিপস অ্যান্ড বাউন্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস’ এবং ‘ত্রিনেত্র কলসালটেন্ট’। এগুলো মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ধাপে ধাপে নিজের পরিবারের সদস্যেরা গড়ে তুলেছেন। এগুলো থেকে নামে-বেনামে প্রচুর বেআইনি আর্থিক লেনদেন হয় এবং মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুবিধা পেয়ে আসছেন বলেও অভিযোগ মামলাকারীর।

তার আবেদন, মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা একাধিক বেআইনি লেনদেন ও আর্থিক সুবিধা গ্রহণ করে নামে-বেনামে প্রচুর সম্পত্তি গড়ে তুলেছেন। কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনও প্রতিবাদ করছে না। তাই কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি বা আয়কর দফতরকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করানো হোক।

 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান