নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপুন: মোদিকে কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২২, ১৬:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৬:০৭

ভারতের বেহাল অর্থনীতির হাল ফেরাতে নোটে গান্ধীর পাশাপাশি লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীপাবলির পুজো করতে করতেই তার মাথায় এই ভাবনা আসে বলেও জানিয়েছেন আম আদমি পার্টির এই নেতা।

তিনি বলেন, ‘আমরা সবাই দেখতে পাচ্ছি, কিছুতেই দেশের অর্থনীতির হাল ফিরছে না। সবাই চাই ভারত যেন উন্নত দেশে পরিণত হয়। এজন্য কঠোর পরিশ্রম করে অনেক কাজ করতে হবে। কিন্তু একটা কথা, আপনার সব প্রয়াস সফল হবে তখনই, যখন দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে।’

এরপরই সাংবাদিকদের সামনে কেজীলওয়াল বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে চাই, আমাদের নোটের এক দিকে গান্ধীজির ছবি রয়েছে। সেটা তেমনই থাকুক। কিন্তু অন্যদিকে লক্ষ্মী ও গণেশের ছবি ছাপা উচিত।’

কেজরিওয়াল জানান, তিনি নোটে কোনও বদল আনার কথা বলছেন না। শুধু লক্ষ্মী ও গণেশের ছবি দেওয়ার আবেদন করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন নতুন নোট ছাপা হয়। এই ছবিগুলো তাতে ঢুকিয়ে দিলেই হয়।’ কিন্তু কেন তিনি শুধু লক্ষ্মী-গণেশের ছবিই দিতে বলছেন? কেজরীওয়ালের জবাব, ‘এই দুই দেবদেবীর কৃপা থাকলেই মানুষ সমৃদ্ধির মুখ দেখতে পারে। যেটা আমাদের অর্থনীতিতে বর্তমানে অনুপস্থিত।’

এ প্রসঙ্গে নিজের মতো করে উদাহরণও টেনেছেন কেজরীওয়াল। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার দিকে তাকান। সেখানে ২-৩ শতাংশ হিন্দু জনসংখ্যা আছে। কিন্তু ওদের নোটের উপর গণেশজির ছবি আছে। ইন্দোনেশিয়া করতে পারলে আমরা কেন পিছিয়ে থাকবো?’

তিনি বলেন, ‘এরপর একই দাবি জানিয়ে আমি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখবো। কারণ, এখন যা পরিস্থিতি তাতে মানুষের প্রচেষ্টার পাশাপাশি ভগবানের করুণারও দরকার হয়ে পড়েছে। এছাড়া হবে না।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের