ইঁদুর খেয়েছে ২০০ কেজি গাঁজা, দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২৩:০৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০০:২৩

ভারতের একটি পুলিশ স্টেশনে প্রায় ২০০ কেজি গাঁজা নষ্টের জন্য পুলিশ ইঁদুরকে দায়ী করেছে। উত্তর প্রদেশের একটি আদালত বলেছে, ইঁদুর খুব ক্ষুদ্র এবং পুলিশকে তারা ভয় পায় না। তাদের কাছ থেকে মাদক রক্ষা করা কঠিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আদালত পুলিশকে মাদক মামলার বিচারে প্রমাণ হিসেবে এসব গাঁজা প্রদর্শনের নির্দেশ দিয়েছিল। বিচারক উল্লেখ করেছেন, তিনটি মামলার ক্ষেত্রে ইঁদুর গাঁজা ধ্বংস করেছে বলে দাবি করেছে পুলিশ।

বিচারক সঞ্জয় চৌধুরী এক আদেশে বলেছেন, আদালত পুলিশকে জব্দ করা মাদক প্রমাণ হিসেবে হাজির করার নির্দেশ দিলে পুলিশ জানায়, ১৯৫ কেজি গাঁজা ধ্বংস করেছে ইঁদুর।

আরেকটি মামলায় পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জব্দ করা ৩৮৬ কেজি গাঁজার মধ্যে কিছু খেয়ে ফেলেছে ইঁদুর।

বিচারক চৌধুরী বলেছেন, মথুরা জেলার একটি পুলিশ স্টেশনে জব্দ করা ৭০০ কেজি গাঁজা রাখা ছিল এবং তা ইঁদুরের উপদ্রবের ঝুঁকিতে ছিল।

তিনি বলেছেন, ইঁদুর খুব ক্ষুদ্র হওয়ার কারণে তাদের মোকাবিলার বিষয়ে পুলিশের কোনও জ্ঞান নেই। ভয়ডরহীন ইঁদুরের কাছ থেকে এসব জব্দ করা মাদক রক্ষার একমাত্র উপায় হলো গবেষণা প্রতিষ্ঠান এবং ওষুধ কোম্পানির কাছে নিলামে বিক্রি করা।

তবে মথুরা জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এমপি সিং সাংবাদিকদের বলেছেন, পুলিশ স্টেশনে রাখা কিছু গাঁজা নষ্ট হয়েছে ভারী বর্ষণের কারণে; ইঁদুর ধ্বংস করেনি।

২০১৮ সালে আর্জেন্টিনায় আট পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত হয়েছিল। তারা একটি পুলিশ গুদামে রাখা ৫০০ কেজির মতো গাঁজা অদৃশ্য হওয়ার জন্য ইঁদুরকে দায়ী করেছিলেন। তবে বিশেষজ্ঞরা তাদের এমন দাবির ঘটনায় আপত্তি তুলেছিলেন।

বিশেষজ্ঞরা বলেছিলেন, ইঁদুরের পক্ষে গাঁজা খেয়ে ফেলার সুযোগ কম এবং যদি এক দল ইঁদুর এসব খেয়েও ফেলে তাহলে গুদামে অনেক মৃত ইঁদুর পাওয়ার কথা।

এর আগে ২০১৭ সালে বিহার রাজ্যের পুলিশ জব্দ করা কয়েক হাজার লিটার মদ ইঁদুর পান করেছে বলে দাবি করেছিল। এ ছাড়া ২০১৮ সালে আসামের একটি এটিএম বুথে ১২ লাখ রুপির নোট ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। ওই সময় এই ঘটনায় ইঁদুর দায়ী বলে সন্দেহ করা হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান