তৃণমূলের নির্বাচনি প্রতীক প্রত্যাহারের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির

রক্তিম দাশ, কলকাতা
২৫ নভেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:২৬

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত নজিরবিহীন ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের নির্বাচনি প্রতীক ঘাসফুল প্রত্যাহার করানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার একটি মামলায় নিজের পর্যবেক্ষণে বিচারপতি বলেন, গণতন্ত্র সঠিক লোকের হাতে নেই। সেই প্রসঙ্গেই তৃণমূলের প্রতীক প্রত্যাহারের বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও গোটা বিষয়টি বিচারপতির পর্যবেক্ষণ, এই নিয়ে কোনও নির্দেশ তিনি দেননি। এদিন আদালতে সুপার নিউমেরারি পদ নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন অতিরিক্ত খরচ করবে রাজ্য?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেবে? রাজ্য সরকার কি এই অতিরিক্ত ব্যয় বহন করবে? এরপরই তিনি বলেন, তার ক্ষমতা রয়েছে। তিনি ভাবছেন নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে তৃণমূলের কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য বলবেন। এমনকী তৃণমূল কংগ্রেসের দলের মান্যতা আদৌ আছে কি না, সেই বিষয়টিও তিনি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইতে পারেন। যদিও গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর্যায়েই রয়েছে।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন। যে কোনও দলের সম্পর্কে অভিযোগ করা যেতে পারে। অতীতে নির্বাচন কমিশনের এমন তোপের মুখে অনেক সংগঠনই পড়েছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলের প্রতীক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছিল। এই গোটা বিষয়টি নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর।

কমিশন একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থা। অতীতে এমন ধরনের বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা গেছে, বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, শেষ পর্যন্ত শীর্ষ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই ছেড়ে দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম