ভারতে মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১১:২১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:৩০

ভারতে একটি মন্দিরে পূজা দেওয়ার সময় কুয়ার ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। রাজ্যটির ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কুয়ার ছাদের ওপর মন্দির ছিল। রামনবমীর কারণে অতিরিক্ত মানুষ উঠে পড়ায় কুয়ার ছাদ ধসে পড়ে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি পুরনো কুয়ার ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির ওপর পুণ্যার্থীরা উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি বলেন, ‘মোট ৩৫ জন মারা গেছেন, একজন নিখোঁজ আছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। চিকিত্সার পর দুইজন নিরাপদে বাড়ি ফিরেছে। নিখোঁজের সন্ধানের জন্য অভিযান চলছে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ১৮ ঘণ্টার উদ্ধার অভিযান শুরু হয়েছিল, তা এখনও চলছে।’

প্রত্যক্ষদর্শীদের কয়েক জন বলেছেন, ভেঙে পড়া কুয়ার ছাদের নিচে কিছু লোক চাপা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

হিন্দু দেবতা ভগবান রামের জন্মদিন রামনবমী উপলক্ষে ভারতজুড়ে মন্দিরগুলোতে পুণ্যার্থীদের উপস্থিতি বেড়ে যায়।

/এসপি/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি