ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার নিচ দিয়ে ছুটলো কলকাতা মেট্রো

রক্তিম দাশ, কলকাতা
১২ এপ্রিল ২০২৩, ২১:২৭আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:২৭

ভারতের মধ্যে প্রথম মেট্রো ছুটেছিল কলকাতায়। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর এবার ২০২৩ সালের ১২ এপ্রিল, গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেলো হাওড়াতে। তৈরি হলো নয়া ইতিহাস। 

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে।

সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি হুগলি নদী পার হয়। তারপর মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান স্টেশন এসে পৌঁছায়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় রেক দুটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই রেক দুটি পৌঁছে যায় হাওড়া ময়দানে।

মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি নিজে নিজে একটি মেট্রোয় সওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন।

ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার নিচ দিয়ে ছুটলো কলকাতা মেট্রো

মেট্রো রেল সূত্রে জানা গেছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু’টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে।

কলকাতা মেট্রোর জিএম এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।’ 

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে আমরা মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল।’

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম