কাশ্মিরে ৫ সেনা নিহতে সাঁড়াশি অভিযান, আটক ১২

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১১:০৮আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৫১

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে পাঁচ সেনা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১২ জন আটক হয়েছে। তাদের ধরতে শুক্রবার (২১ এপ্রিল) ড্রোন, হেলিকপ্টার ও প্রশিক্ষিত কুকুর নিয়ে অভিযান চালানো হয় বাটা ডোরিয়ার ঘন জঙ্গলে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে একজন স্নাইপার রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনা নিহতের ঘটনা তদন্তের অংশ হিসেবে রাজৌরি জেলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং ও অতিরিক্ত মহাপরিচালক পুলিশ মুকেশ সিং।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) কাশ্মিরের রাজৌরি সেক্টরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনী জানায়, সেনাদের গাড়ি লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এক সেনা গুরুতর আহত হন।

এখন পর্যন্ত কর্তৃপক্ষ ধারণা করছে, গত এক বছর রাজৌরি ও পুঞ্চে যেসব হামলা হয়েছে, বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে তাদের হাত রয়েছে। এই অঞ্চলের পথঘাট সম্পর্কে ভালো চেনা জানা রয়েছে হামলাকারীদের। সূত্র বলছে, পুঞ্চ ও রাজৌরি সেক্টরে ৩ থেকে ৪টি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয়।

এর আগেও রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে মোদি সরকার।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক