জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৬ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ১৬:১২আপডেট : ০৫ মে ২০২৩, ১৬:২৭

ভারতের মধ্যপ্রদেশে জমি সংক্রান্ত বিরোধ জেরে হওয়া সংঘর্ষে তিন নারীসহ একই পরিবারের ৬ সদস্য গুলিতে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুই জনকে। মোরেনা শহরের কাছে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, রাইফেল বহনকারী বেশ কয়েকজনকে একটি নিরস্ত্র দলকে গুলি করছে। এর আগে কাঠের লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। 

এনডিটিভির খবরে বলা হয়, জেলা সদর থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে লেপা গ্রামের ধীর সিং তোমর এবং গজেন্দ্র সিং তোমার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।

২০১৩ সালে বর্জ্য অপসারণ নিয়ে এ দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য নিহত হয়েছিল। অন্যদিকে গজেন্দ্র সিং তোমারের পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল।

আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে মিটমাট হলে পরিবারটি শুক্রবার গ্রামে ফেরে। এ সময় ধীর সিং তোমারের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়, করা হয় গুলি। 

নিহত ৬ জনের মধ্যে গজেন্দ্র সিং তোমর ও তার দুই ছেলেও ছিলেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, দুই পক্ষের মধ্যে পুরনো শত্রুতা ছিল।

পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে শনাক্ত করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও জানায় তারা।

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি